জনপদ

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ২

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে সড়ক অবরুদ্ধ, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকায় বাস দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

শুক্রবার ১৭ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখী লেনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ৯ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে আহত ৯ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিষয়:এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলবাস দুর্ঘটনায় নিহত ২মুন্সিগঞ্জের শ্রীনগর
প্রতিবেদক

রাসেল মাহমুদ

মুন্সিগঞ্জ প্রতিনিধি

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…