জনপদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার নিমতলা আন্ডার পাসে পেছন থেকে অজ্ঞাতনা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই কাঁচামাল বোঝাই একটি পিকআপের চালক ও হেলপার নিহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) একটি পিকআপ রাত দুইটার দিকে যশোর থেকে ঢাকা যাচ্ছিল। পথে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি সজোরে ধাক্কা দিলে পিকআপটি মুহুর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সাইড লেনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। ফলে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ড্রাইভার ও হেলপার নিহত হয়েছেন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, রাত দুইটার পরে দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে দুজনের নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হচ্ছেন, ড্রাইভার সুজন (৩৭) পিতা: মিজানুর রহমান, বালিয়াডাঙ্গা, রাজারহাট, কতুয়ালী, যশোর ও হেলপার ইছারুল, পিতা: জীবন, ডুমুরিয়া, খুলনা। তবে বর্তমানে তিনি যশোরে বসবাস করতেন। নিহতদের মরদেহ ও দুর্ঘটনা কবলিত পিকআপটি হাসাঁড়া হাইওয়ে থানায় রয়েছে। দূর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা গাড়িটি পালিয়েছে।

বিষয়:ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে নিহত ২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…