চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে নিহত ২

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৬:০৯ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৩টায় কক্সবাজার-ঢাকা রেলরুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের মাছুয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহতরা হলো, রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।

স্থানীয়দের বরাতে রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী বলেন, বৃহস্পতিবার বিকালে রামু উপজেলার মাছুয়াখালী এলাকায় স্থানীয় দুই যুবক মোটর সাইকেল নিয়ে রেললাইন পার হচ্ছিল। এসময় কক্সবাজারমুখি একটি ট্রেনের সামনে পড়ে মোটর সাইকেল আরোহী দুই যুবক। এতে ট্রেনের ধাক্কায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই যুবক কাটা পড়ে নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে ঘটনাটি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলের রেললাইনে কোনো গেইট নেই। মোটর সাইকেল আরোহী যুবকরা অসতর্কতা বশত রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি ইমন জানান, রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছার পর মৃতদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারট্রেনে কাটানিহত ২
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT