ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল হাফেজিয়া এলাকায় ঢাকামুখী লেনে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। তারা দুজন বাসের হেলপার ও সুপারভাইজার।
রোববার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সুপার ভাইজার রবিউল (৩০)। সে পাবনার সাথিয়া এলাকার ওয়াজেদ আলীর ছেলে। নিহত হেলপারের পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রোববার সকাল অনুমানিক সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের লালপোল হাফেজিয়া এলাকায় বেপরোয়া গতির শ্যামলী পরিবহনের একটি বাস বালুভর্তি একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছন থেকে ধাক্কা দেয়, এতে শ্যামলী পরিবহনের হেল্পার ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সুপার ভাইজার ও চালককে ফেনী ২৫০ শয্য জেনারেল হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ট্রাকের চালক পলাতক রয়েছে।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।
ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দ্রুত রাস্তা থেকে অপসারণ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।







