চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত বাবা

শাহ আলম শাহী শাহ আলম শাহী
২:০৭ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২৬
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিনাজপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক বাবা।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৬টার সময় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। এ ঘটনায় বাবা মো. নাজমুল ইসলাম (৩২) আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে বীরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মো. নাজমুল ইসলাম, স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মো. আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন উত্তর গড়েয়ায় যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে মহাসড়কে মোটরসাইকেলটি পৌঁছালে পেছন থেকে একটি মাছ বহনকারী পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়লে পিকআপটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। মো. নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপ ভ্যানটি পালিয়ে গেলেও পুলিশ তা চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

ট্যাগ: দিনাজপুরনিহত ২পিকআপ ভ্যানের ধাক্কা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীমঙ্গল পর্যটন উদ্যোক্তাদের সমন্বয় সভা

পরবর্তী

স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা রহমান

পরবর্তী
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক মানবাধিকার: ডা. জুবাইদা রহমান

ঢাকায় গোয়েন্দা পুলিশের কার্যক্রমকে গতিশীল করা হচ্ছে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT