চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর পলাশে নরসিংদী-টঙ্গী সড়কের ভাগদী এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই পরিবহনেরই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ যাত্রী।

শনিবার ২৪ ফেব্রুয়ারি সকালে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. নাইবুল ইসলাম। তিনি বলেন, এদিন ভোর ৪টার দিকে পলাশ উপজেলার নরসিংদী-টঙ্গী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত এনা পরিবহনের চালকের নাম মো. ইদ্রিস আলী। তার বাড়ি কিশোরগঞ্জে। নিহত কাভার্ডভ্যানের চালক ও আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটি পলাশের নরসিংদী-টঙ্গী সড়কের ভাগদী কদমতলা নামক স্থানে পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কার্ভাডভ্যানের সাথে দ্রুত গতির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই বাসের চালক মো. ইদ্রিস আলী ও কাভার্ডভ্যানের চালক নিহত হয়। গুরুতর আহত হয় আরও ৬ জন।

আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা এবং সদর হাসপাতালে পাঠানো হয় বলেও জানান তিনি। বলেন, দুর্ঘটনার পর ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকতিয়ার উদ্দিন ও ওসি তদন্ত মো. জসিম উদ্দিনসহ পুলিশের অন্য সদস্যরা। পরে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান সড়ক থেকে সরিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মো. জসিম উদ্দিন জানান, এই দুর্ঘটনায় বাসের চালক ও কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই নিহত হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদীবাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে আলো ছড়ানো ডিআর কঙ্গোর গোলরক্ষক এমপাসি

জুলাই ২, ২০২৬

আজ নায়ক হওয়ার দিনটি আমার ছিল: হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম, সেনেগালের বিদায়

জুলাই ২, ২০২৬

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT