চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ২

হাকিম বাবুল হাকিম বাবুল
২:০২ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
শেরপুরে বাস-ট্রলি সংঘর্ষের ছবি, আহত ও নিহতের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে বাসের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি হেলপারসহ ২ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন।

আজ বুধবার ২১ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা-কুরুয়া সড়কের কুরুয়া পশ্চিমপাড়া মাদ্রাসার পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বড় পোড়াগড় গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ট্রলি হেলপার হামিদুল্লাহ এবং পাশ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Banglabid

শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ট্রলিতে কাঠ নিয়ে শ্রীবরদীর ভায়াডাঙা থেকে শেরপুর সদরে যাওয়ার পথে ঢাকা থেকে ছেড়ে আসা মা মনি পরিবহনের দূরপাল্লার বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় কাঠভর্তি ট্রলিটি উল্টে রাস্তার পাশের খাদে গিয়ে পড়ে এবং যাত্রীবাহি বাসটি রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। ট্রলির হেলপার হামিদুল্লাহ ট্রলির নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠালে পথিমধ্যে মারা যান গোলাম ফারুক।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহতট্রলিনিহতবাসবাস-ট্রলি সংঘর্ষশেরপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

আগস্ট ১১, ২০২৬

ভিএআর প্রযুক্তি নিয়ে যে বড় পদক্ষেপ নিল উয়েফা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন নিয়ম, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT