জনপদ

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্নের পাশে একটি দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি, যা সড়ক নিরাপত্তার গুরুত্ব বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছে।

আজ সোমবার (১৯ মে) মাগুরা সদর উপজেলার ইছাখাদা ও কেচুয়াডুবি এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

মাগুরা হাইওয়ে পুলিশের (উপ-পরিদর্শক) এস আই মাহাবুবুর রহমান জানান, সকালে মাগুরা থেকে একটি টেম্পু যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদ এলাকায় পৌঁছালে ওই টেম্পুর সাথে একটি বাস ও একটি ব্যাটারিচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় টেম্পুতে থাকা আব্দুস সালাম খান (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের কেচুয়াডুবি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস মারিয়া নামের এক শিশুকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক শিশুকে মৃত ঘোষণা করেন।

বিষয়:মাগুরা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…