চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

শাহ আলম শাহীশাহ আলম শাহী
১১:৫৩ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী নৈশ বাস এবং মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ যাত্রী। রোববার (১৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা সড়কের বিরামপুর উপজেলার ভাদুরিয়া বিজুল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাবিল পরিবহনের চালক গোলাম রব্বানী (৩২) ও ট্রাক চালক মো. আজাদ (৩৭)। গোলাম রব্বানী বীরগঞ্জ উপজেলার কবিরাজ হাট এলাকার আব্বাস আলীর ছেলে এবং আজাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্য ৩ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী নৈশ বাস এবং দিনাজপুর থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা জানার পর পুলিশ ও দিনাজপুর জেলা প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে। নিহততের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনার কবলিত গাড়ী দু’টির কারণে সড়কে যানজট সৃষ্টি হওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের দিয়ে সরিয়ে ফেলা হয়েছে। সড়কে চলাচল এখন স্বাভাবিক।

আহতদের দেখভাল এবং ঘটনার সার্বিক তত্ত্বাবধানে থাকা দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মেহেদি হাসান জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালেই আহত ১৩ জনকে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে এককালিন ২৫ হাজার টাকা এবং আহতদেরকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কার অব্যাহত থাকলে শক্তিশালী হবে বাংলাদেশের অর্থনীতি: এডিবি

জুলাই ৯, ২০২৬

সত্যিই কি শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘কিং’?

জুলাই ৯, ২০২৬

সিলেটে উবারের যাত্রা শুরু

জুলাই ৯, ২০২৬

ইউরেনিয়াম চুক্তি ঘিরে ভারত-অস্ট্রেলিয়ার নতুন সমীকরণ, কার লাভ কতটা?

জুলাই ৯, ২০২৬

পঞ্চদশ সংশোধনী অবৈধ করে হাইকোর্টের রায় আপিলে পুনর্বহাল

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT