স্বাস্থ্য

করোনায় আরও ২ জনের মৃত্যু

করোনা ভাইরাসের জেনেরিক ছবি, মহামারীর সময়ের স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

এটি একটি মহামারীর সময়ের করোনা ভাইরাসের জেনেরিক ছবি, যা স্বাস্থ্য সচেতনতা ও নিরাপত্তার জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

করোনা সংক্রমণের নতুন ঢেউয়ের মধ্যে দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শনিবার (২১ জুন) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৯০ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত ব্যক্তিরা দুজনই নারী। তাদের একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। অপরজনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে। তাদের একজন বাসায় ও অপরজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেছেন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৫১ হাজার ৯৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মারা গেছেন ১১ জন। আর দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১০ জনের।

বিষয়:করোনা করোনা আকঙ্ক কোভিড-১৯

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…