চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে ২ কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:৫০ অপরাহ্ণ ১৫, অক্টোবর ২০২২
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের দুইজন কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন, হেড মাঝি মো. আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুস। দু’জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আলী।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৩  নম্বর ক্যাম্পে ১৮ ব্লকে এ ঘটনা ঘটে।

উখিয়া ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ জানান, শনিবার রাত ৮টার দিকে বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লকে  ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী পার্শ্ববর্তী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুসের ওপর হামলা চালায়। এসময় মাঝিরা স্বেচ্ছাসেবকদের সাথে ক্যাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছিল। দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন।

অপর গুরুতর আহত হেড মাঝি আনোয়ারকে চিকিৎসাধীন ছিল অনেক সময়। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারও মারা যান বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান।

Reneta

রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, আলোচিত নবী হোসেন গ্রুপের জবুর নেতৃত্বাধীন লোকজনই রোহিঙ্গার দুই নেতাকে হত্যা করেছে।

এএসপি ফারুক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিহত দুই রোহিঙ্গা মাঝির মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উখিয়ারোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১

জুন ২৪, ২০২৬

সাহসিকতার পুরস্কার পেলেন ইন্সপেক্টর মোস্তফা

জুন ২৪, ২০২৬

প্রথমবার পরিচালকের আসনে নওশাবা

জুন ২৪, ২০২৬

নেইমার ৯০ মিনিটও খেলতে পারে: আনচেলত্তি

জুন ২৪, ২০২৬

রাফিনহাকে পাবে না ব্রাজিল, প্রস্তুত স্কটল্যান্ড পরীক্ষায়

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT