চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেয়ালচাপায় ২ শিশুর মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১১, মার্চ ২০২৬
- সেমি লিড, অপরাধ
A A
ঢামেক হাসপাতালের বহির্বিভাগে রোগী ও পুলিশ সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর উত্তর বাড্ডায় পুরাতন দেওয়াল ধসে দুই শিশু নিহত হয়েছে। নিহতরা হলো আয়েশা মনি (১০) ও নুসরাত জাহান মরিয়ম (৫)।

আজ বুধবার বেলা ১১টার পর বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নং লেনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে আসলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আয়শার বাবা মো. ইকবাল জানান, তারা থাকেন উত্তর বাড্ডায় ৮ নম্বর লেনে। তাদের পাশের বাড়িতে থাকে মরিয়মের পরিবার। দুপুরে বাসায় ছিলেন তিনি। এ সময় রাস্তায় খেলা করছিল শিশু দুটি।

তিনি জানান, তাদের পাশেই একটি পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের কাজ চলছিল। বাড়িটির বাউন্ডারি ওয়াল ভাঙা হয়নি। ভেতরে ওয়ালের পাশেই রাখা ছিল ইট, বালু। শিশু দুটি যখন ঠিক ওয়ালের পাশে রাস্তায় খেলছিল, তখনই সেই পুরাতন ওয়ালটি ধসে তাদের ওপর পড়ে।

এতে চাপা পড়ে আয়শা ও মরিয়ম। সঙ্গে সঙ্গে পথচারীরা তাদের দেওয়ালের নিচ থেকে বের করে প্রথমে তাদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল আরও জানান, এক ছেলে ও দুই মেয়ের মাঝে মেঝো আয়শা। স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ে আয়শা। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুরা উপজেলায়।

Reneta

এদিকে, নিহত নুসরাত জাহান মরিয়মের বাবা রাজমিস্ত্রী মো. শরিফ জানান, তার একমাত্র মেয়ে মরিয়ম। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদি গ্রামে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমীন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর বাড্ডা পূর্বাঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। দুটি বাড়ির মাঝে পাঁচ থেকে ছয় ফিট রাস্তা রিকশাও প্রবেশ করতে পারে না। ইটালি প্রবাসীর এক ব্যক্তির পুরাতন বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল। সেই পুরাতন একটি বাড়ির দেয়াল ভেঙে পড়ে খেলতে থাকা দুই শিশুর মৃত্যু। এ ঘটনায় অবশ্যই হত্যা মামলা প্রক্রিয়াধীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২ শিশুর মৃত্যুঢাকা মেডিকেল কলেজ হাসপাতালবাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬

মেসির পরের কোপায় খেলা বিষয়ে আগেভাগেই ‘মুখ খুলল’ আর্জেন্টিনা

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT