রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুই বিএনপি নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক বলেন, মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রোল, গ্যাস লাইটার ও পুরাতন কাপড়সহ দুই বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
প্রাথমিকভাবে আটক বিএনপির দুই নেতার নাম জানায়নি পুলিশ।







