চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগে আটক ২

হাকিম বাবুল হাকিম বাবুল
১:৫৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A
ছবি: চ্যানেল আই ।

ছবি: চ্যানেল আই ।

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেরপুর-১ (সদর) আসনের নলবাইদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংসদ নির্বাচনের ১টি ও গণভোটের ১টি ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জোরপূর্বক কিছু লোক কেন্দ্রে প্রবেশ করে এসব ব্যালট বই ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

Banglabid

পরে ধানের শীষ প্রতীকে সীল দেওয়া অবস্থায় ৬০টি ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। গণভোটের ১০০ পাতার ব্যালট বইটি এবং জাতীয় সংসদ নির্বাচনের বাকী ৪০টি ব্যালট উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

নলবাইদ দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. শাহীদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু লোক জোরপূর্বক কেন্দ্রের ভেতরে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে গণভোটের ১টি ও জাতীয় সংসদের ১টি করে ১০০ পাতার ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়।

এসময় প্রায় ঘন্টাখানের কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ধানের শীষ প্রতীকে সীল দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। এসব সীল দেওয়া ব্যালট ও ছিনতাই হওয়া ব্যালটগুলো পরে বাতিল করা হয়েছে। ছিনতাই হওয়া ব্যালটগুলো উদ্ধারের চেষ্টা চলছে। পুণরায় ভোটগুহণ চালু করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। তবে তিনি আটকদের নাম জানাননি।

Reneta

পুলিশ সুপার মো. কামরুল হাসান জানান, ছিনতাই হওয়া ব্যালটগুলো উদ্ধারে অভিযান চলছে।

অন্যদিকে, হেরুয়া বালুরঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বেলা সাড়ে ১১টার দিকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এসময় বাঁশের লাঠির আঘাতে ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন ওই গ্রামের আল আমিন ও নুরে আলম। পুলিশ সুপার মো. কামরুল হাসান মারামারির ঘটনা স্বীকার করলেও সেটি কেন্দ্রের বাইরে বলে উল্লেখ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনশৃঙ্খলা বাহিনীজাতিয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ব্যালট বই ছিনাতাই
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধের চাপে বিপর্যস্ত মার্কিন নাবিকরা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া পোস্টের তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

আগস্ট ১৩, ২০২৬

এক প্রজন্মের অপেক্ষার অবসান ঘটিয়ে সূর্যকে ছুঁয়ে গেল চাঁদ

আগস্ট ১৩, ২০২৬

এক বছরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ সন্ধ্যায়

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT