লুট হওয়া ৩ হাজার অস্ত্রসহ আড়াই লাখ গুলি উদ্ধার

The Channel i office building in Bangladesh, a prominent Bengali-language news portal covering various topics. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া পুলিশের ৩ হাজার ৩০৪টি অস্ত্র ও ২ লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পিআর (এআইজি) ইনামুল হক সাগর এসব তথ্য নিশ্চিত করেন।
ইনামুল হক সাগর জানান, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে ২৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন ধরনের উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা ৩ হাজার ৩০৪টি। গুলি ২ লাখ ৫০ হাজার ৯৭৪ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ২১ হাজার ৩৯৫ টি এবং সাউন্ড গ্রেনেড ১ হাজার ৯৩৯টি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






