চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন ১৯ সাংবাদিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
অর্থনীতি
A A

অর্থনৈতিক খাতের অন্যতম বৃহত্তম সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ যৌথভাবে দেশের ১৯ জন সেরা সাংবাদিককে পুরষ্কৃত করেছে। এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে দেশের আর্থিকখাত নিয়ে সাংবাদিকতায় অনবদ্য অবদানের জন্য তাদের সম্মাননা জানানো হয়।

‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৩’ অনুষ্ঠানে গত বছরের দেশসেরা অর্থনৈতিক প্রতিবেদনগুলো থেকে সেরার স্বীকৃতি পুরস্কার দেওয়া হয়। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেরা এই প্রতিবেদকদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা প্রখ্যাত অর্থনীতিবিদ ড. সালেহউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. কে এ এস মুরশিদ।

নগদ লিমিটেডের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারসহ নগদের বোর্ড সদস্য, অন্যান্য প্রশাসক দেশের খ্যাতনামা সাংবাদিকবৃন্দ, নীতিনির্ধারকেরা এবং বিভিন্ন ক্ষেত্রের গুনীজনেরা উপস্থিত ছিলেন।

১৭টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই অনুষ্ঠানে ২০২৩ সালে প্রকাশিত আর্থিকখাতে অবদান রাখা ১৯টি অসামান্য প্রতিবেদন সেরার পুরষ্কারের জন্য বেছে নেওয়া হয়। এরমধ্যে দুটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরষ্কার জিতেছেন।

অনুষ্ঠানে পুরষ্কারজয়ীরা হলেন- ফখরুল ইসলাম হারুন (প্রথম আলো), জেবুন নেসা আলো (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), রাজীব আহমেদ (প্রথম আলো), ইকবাল হাসান (চ্যানেল টোয়েন্টিফোর), মোহাম্মদ ইসমাইল আলী (দৈনিক শেয়ারবিজ), আহসান হাবীব রাসেল (দ্য ডেইলি স্টার), বাবু কামরুজ্জামান (নিউজ টোয়েন্টিফোর), ওবায়দুল্লাহ রনি (দৈনিক সমকাল), সদরুল হাসান (ইউএনবি), দৌলত আক্তার মালা (দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস), তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), মো. শফিকুল ইসলাম (ঢাকা পোস্ট), সাজ্জাদুর রহমান (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), আরিফুর রহমান (প্রথম আলো), সালাহ উদ্দীন মাহমুদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), জিয়াদুল ইসলাম (আমাদের সময়) এবং মোহাম্মদ জাহাঙ্গীর শাহ কাজল (প্রথম আলো)।

জমকালো এই আয়োজনে সভাপতিত্ব করেন ইআরএফ-এর সভাপতি রেফায়েত উল্লাহ মীরধা। পাশাপাশি ইআরএফ-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম সংগঠনের প্যানেল পরিচিতির পর্বের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইআরএফনগদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আরেক আয়োজক শেষ ষোলোতে, ইকুয়েডরকে বিদায় করে ছুটছে মেক্সিকো

জুলাই ১, ২০২৬

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬

হলি আর্টিজান হামলা: ১০ বছরেও মেলেনি সব প্রশ্নের উত্তর

জুলাই ১, ২০২৬

বার্ষিক মজুদ যাচাইয়ে দেশের সব তেল ডিপো বন্ধ

জুলাই ১, ২০২৬

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT