প্রথমবারের মতো নারী সভাপতি পেলো অর্থনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
নির্বাচনে বাংলা ভিশনের নিউজ এডিটর শারমিন রিনভী আগামী দুই বছরের জন্য ফোরামের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাসস এর সিনিয়র রিপোর্টার এম রাশেদুল ইসলাম।
৬ নভেম্বর দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে শফিকুল আলম এবং অর্থ-সম্পাদক পদে ইত্তেফাকের রেজাউল হক কৌশিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুতুব উদ্দিন মুহাম্মদ জসিম। নির্বাচিত চারজন কার্যকরী সদস্য হলেন- সিরাজুল ইসলাম কাদির, সৈয়দ শাহনেওয়াজ করিম, আজিজুর রহমান রিপন ও রহিম শেখ।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন সংখ্যা ২৩৮ জন, ভোট দিয়েছেন ২১৬ জন।







