অপরাধ

ট্রাফিক অভিযানে ১৮০২ মামলা, ৭২ লাখ টাকার বেশি জরিমানা

Traffic police checking motorcycle documents on busy street in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

Traffic police officers inspecting a motorcycle and rider on a busy street in Bangladesh, with other vehicles and pedestrians nearby. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার  ৮০২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এতে ৭২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

আজ বুধবার ডিএমপির গণামাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযানকালে ৭৪ টি গাড়ি ডাম্পিং ও ২৪ টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:জরিমানা ডিএমপির ট্রাফিক বিভাগ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…