আন্তর্জাতিক

মেক্সিকোয় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত

মেক্সিকোয় একটি বাস দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেক্সিকোয় একটি সড়ক দুর্ঘটনায় বাসটি উল্টে গেছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মেক্সিকোর প্রাদেশিক রাজধানী টেপিকের বাররাঙ্কা বাঙ্কায় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ জন। দেশটির প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসটিতে বেশিরভাগই বিদেশি যাত্রী ছিল এবং তাদের কেউ কেউ মার্কিন সীমান্তের দিকে যাচ্ছিলেন। বাসটি মেক্সিকোর উত্তরাঞ্চলীয় সীমান্ত শহর টিজুয়ানা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। বাসটিতে ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকান দেশগুলোর নাগরিকসহ প্রায় ৪২ জন যাত্রী ছিল।
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা খুব স্বাভাবিক বিষয়। চলতি বছরেই চারটি বড় সড়ক দুর্ঘটনার কবলে পড়লো দেশটি। এমনকি গত মাসে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।

বিষয়:মেক্সিকো সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…