চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

Banglabid

কলম্বিয়ার ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে চোকো প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমার গ্রামের কাছে। চোকোর গভর্নর নুবিয়া ক্যারোলিনা কর্ডোবা জানিয়েছেন, বেশ কয়েকজন আহত হয়েছেন। সম্ভাব্য আফটারশক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। কফি উৎপাদনকারী অঞ্চলের শহর পেরেইরার মেয়র জানিয়েছেন, সেখানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।

Reneta

ভূমিকম্পটি রাজধানী বোগোটাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। বোগোটায় কয়েকটি ভবন খালি করে দেওয়া হয়। বাসিন্দারা জানান, প্রায় দুই মিনিট ধরে তারা মাটি কাঁপতে অনুভব করেন। শহরের মেয়র কার্লোস ফার্নান্দো গালান বলেন, কয়েকটি ভবনে ফাটলের খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

কলম্বিয়ার তৃতীয় বৃহত্তম শহর কালি থেকে প্রায় ২৫টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া মানিজালেসে একটি ভবন ধসে পড়ার পাশাপাশি একটি গির্জার চূড়াও ভেঙে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের জন্য মানুষের চিৎকার করতে দেখা গেছে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ পেরেইরা, মানিজালেস, কুইবদো, আরমানিয়া, কার্তাগো ও বুয়েনাভেনতুরাসহ কয়েকটি আঞ্চলিক বিমানবন্দরে ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে। এদিকে কয়েকশ কিলোমিটার দূরের বোগোটাতেও গাছপালা ও ট্রাফিক লাইট প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। মানুষ আতঙ্কে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেয়।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালিয়ে যাচ্ছে। ধসে পড়া ভবনের নিচে কেউ আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে উদ্ধার অভিযান চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বিয়ানিহতপ্রশান্ত মহাসাগরশক্তিশালী ভূমিকম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT