অপরাধ

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৮

পুলিশের অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৮ ছিনতাইকারীসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮ ছিনতাইকারীসহ আটক।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুরে পেশাদার ছিনতাইকারীসহ নানা অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার বিকেল ৪ টা হতে রাত ১০ টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— শাহিন ইসলাম, সোহান মিয়া, শুকরান ইসলাম, সোহেল, রাব্বি হোসেন, রাশেদ খান, মো. জীবন, বিজয় ইসলাম, স্বপন মিয়া, বিল্লাল হোসেন, মো. মুন্না, সাগর, রবিন, মেহেদী হাসান রায়হান, মোহাম্মদ আলী আকবর, মনোয়ার রহমান, শামীম ও আরাফাত।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, মোহাম্মদপুর থানার একটি দল ৬ ঘণ্টাব্যাপী বিভিন্ন ছিনতাইপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারদেরে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়:ছিনতাইকারী পুলিশি অভিযান মোহাম্মদপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…