বাংলাদেশ পুলিশের চলমান বিশেষ অভিযানে সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৭১৪ জন রয়েছে।
আজ রোববার (২০ জুলাই) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তিনটি ম্যাগাজিন, দুইটি কার্তুজ, ৫ রাউন্ড গুলি এবং একটি বার্মিজ চাকু জব্দ করা হয়েছে।







