চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাজি কারখানায় বিস্ফোরণে ১৭ শ্রমিকের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের মধ্যে একজন শ্রমিক দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গুজরাতের বনাসকাঁঠা জেলার ডীসা শিল্পতালুক এলাকায় একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে কারখানার একাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আহত হয়েছেন বহু কর্মী। ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

আনন্দবাজার জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ডীসার কাছে শিল্পাঞ্চলে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কারখানার কাঠামো ভেঙে পড়ে এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়ায়। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বনাসকাঁঠার জেলাশাসক মিহির পটেল জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। পরে বিভিন্ন হাসপাতাল থেকে আরও ৭ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও প্রশাসন ঘটনার কারণ তদন্ত শুরু করেছে।

Banglabid

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কারখানায় বেআইনিভাবে বিপজ্জনক বিস্ফোরক মজুদ রাখা হয়েছিল, যা বিস্ফোরণের কারণ হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কারণ নিশ্চিত করা হয়নি।

এই ঘটনার একদিন আগেই পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। সেখানে বেআইনিভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজি কারখানাবিস্ফোরণভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রেসিডেন্টের জন্য মহিলা নেত্রীর পোর্ট্রেট, কালো-সাদা ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কড়াইলে দোয়া, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৪, ২০২৬
বাংলাদেশ পুলিশের লোগো, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে কড়া নিরাপত্তা: ডিএমপির ৯ স্তরের নিরাপত্তা বলয়ে যা থাকছে

আগস্ট ১৪, ২০২৬

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি, কারা আসছেন নেতৃত্বে?

আগস্ট ১৪, ২০২৬

কিশোর ক্রিকেটারের আঘাতে মৃত্যু মেন্ডিসের স্কুলজীবনের কোচের

আগস্ট ১৪, ২০২৬

দাম কমল ডলারের, দেশের বাজারে এর প্রভাব কী?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT