বাংলাদেশ

ডেঙ্গুতে আরও ১৭ জনের মৃত্যু

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতাল শয্যা ও মশা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য শয্যা ও মশার উপদ্রব, রোগীদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজধানীতে ১০ জন এবং রাজধানীর বাইরে ৭ জন। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়ে আরও ২,০১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ সোমবার ২৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৪ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫৬০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭,৫৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২,০৯৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫,৪৯২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১,২৭২ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:ডেঙ্গু ডেঙ্গু জ্বর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…