বাংলাদেশ

অবরোধে সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে অবরোধের সময় বিজিবি সদস্যরা নিরাপত্তা দায়িত্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধের সময় সারাদেশে বিজিবি সদস্যরা নিরাপত্তা রক্ষায় মোতায়েন রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দুই দিন বিরতির পর আবারও নবম দফায় দেশব্যাপী বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। এই অবস্থায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীসহ সারাদেশে ১৬২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

অবরোধে রোববার সকালে রাজধানীর সড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম রয়েছে। তবে, আগের কয়েকদিনের চেয়ে সাধারণের চলাচল বেড়েছে। যাত্রী ও পথচারীরা প্রয়োজনের তাগিদে নামছেন সড়কে।

অন্যদিকে অবরোধের আগের রাতে রাজধানীর ৩ টি স্থানে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১১টার দিকে সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়া হয়। কিছুক্ষণ পর গাবতলী বাস টার্মিনালে একটি এবং আগারগাঁওয়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

 

বিষয়:অবরোধ আইনশৃঙ্খলা বিএনপি মোতায়েন সারাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…