বাংলাদেশ

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র, রোগীরা শয্যাশায়ী ও চিকিৎসা নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা শহরে মৃতের সংখ্যা আট। এছাড়াও ঢাকার বাইরে আট জনের মৃত্যু। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দু’হাজার ৬০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৮৯২ জন এবং শহরের বাইরে এক হাজার ৫২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিষয়:ডেঙ্গু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…