সারা দেশে হামে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর।
রোববার ২৪ মে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় হামে ঢাকায় ১০ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন, বরিশালে ১ জন, ময়মনসিংহে ২ জন ও রংপুরে ১ জন শিশু মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে।








