বাংলাদেশ

আহত জুলাই যোদ্ধা হিসেবে আরও ১৫৫৮ জনকে স্বীকৃতি

Bengali mural depicting protesters with raised fists and banners. Channel i News - চ্যানেল আই নিউজ

Colorful mural showing protesters with raised fists and banners, symbolizing activism and resistance in Bangladesh. Channel i News – চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থানে আহত আরও ১৫৫৮ জুলাই যোদ্ধার নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

এর মধ্যে গুরুতর আহত ‘খ’ শ্রেণির তালিকায় রয়েছে ২১০ জন। আর আহত ‘গ’ শ্রেণির রয়েছে ঢাকা বিভাগের ৪০৫ জন, রাজশাহী বিভাগের ২৩৬ জন, খুলনা বিভাগের ১৬৬ জন, সিলেট বিভাগের ৮৮ জন, বরিশাল বিভাগের ১৬৬ জন, ময়মনসিংহ বিভাগের ১১১ জন এবং চট্টগ্রাম বিভাগের ২২৬ জন। ২৩ জুলাই ও পরের দিন ২৪ জুলাই সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই তালিকার গেজেট প্রকাশ করা হয়।

শনিবার (২ আগস্ট) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (গেজেট) হরিদাস ঠাকুর স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং ৩০,২০২৫) এর ৭(খ) ধারা এবং রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (এলোকেশন অব বিজনেস) এর ক্রমিক নং ২৩ এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে প্রদত্ত ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ “জুলাই যোদ্ধা” গেজেট সরকার প্রকাশ করিল।

বিষয়:গেজেট প্রকাশ জুলাই অভ্যুত্থান জুলাই গণঅভ্যুত্থান বার্ষিকী জুলাই যোদ্ধা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…