চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে ১৫ দেশ নিশ্চিত করলো ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হতে চলেছে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপ। আগের বিশ্বকাপের মতো এবারও অংশ নেবে ২০ দেশ। ইতিমধ্যেই বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে ১৫ দল। প্রথমবার ফুটবল বিশ্ব মাতানো  দুদেশ ইতালি ও নেদারল্যান্ডস জায়গা করে নিয়েছে এবারের আসরে।

২০২১ সালে আয়োজক স্বত্ব পাওয়ার পরই স্বাগতিক হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ভারত ও শ্রীলঙ্কা। এছাড়া বিশ্বকাপ বাছাইয়ে কাজ করেছে গত বিশ্বকাপে দলগুলোর পারফরম্যান্স। গত আসরে যারা সুপার এইটে উঠেছিল ২০২৬ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে তারা। সে তালিকা থেকে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের জায়গা আগেই নিশ্চিত হয়ে যায়। যেখানে স্বাগতিক ভারতকে রাখা হয়েছিল সুপার এইটের বাইরে।

তবে সহ-আয়োজক শ্রীলঙ্কা ২০২৪ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে। কিন্তু বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ায় ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা হয় শ্রীলঙ্কার। এছাড়া টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের সুযোগ পায় আরও তিনটি দেশ- পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড।

আমেরিকান অঞ্চলের বাছাইপর্ব খেলে সবার আগে ১৩তম দেশ হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট পায় কানাডা। পরে বাছাইপর্ব পেরিয়ে ইউরোপের দুটি, আফ্রিকা অঞ্চলের দুটি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে তিনটি দল বিশ্বকাপে খেলবে। ইউরোপ অঞ্চল থেকে ইতালি ও নেদারল্যান্ডস নিশ্চিত করলেও বাকি দুই অঞ্চলের মূল বাছাইপর্বের খেলা শুরু হয়নি।

এক নজরে  ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের জায়গা পাওয়া ১৫ দল
ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র ও কানাডা ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপইতালিকানাডানেদারল্যান্ডসবাছাই পর্বলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

হাসিনা সরকার অর্থনীতিকে লুট করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

জুন ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

বয়লার বিস্ফোরণে গাজীপুরে কারখানায় আগুন

জুন ২০, ২০২৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২০, ২০২৬

শুরু হচ্ছে শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT