বাংলাদেশ

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪৯৬

Police handcuffs on a reflective surface, symbolizing law enforcement. Channel i News - চ্যানেল আই নিউজ

A pair of black police handcuffs placed on a reflective surface, representing law enforcement and security. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ২২ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত রয়েছেন ৪৭৪ জন।

সোমবার ১৪ জুলাই পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৯৬ জন আসামিকে গ্রেফতার করেছে। এ সময় দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড কার্তুজ ও একটি এলজি জব্দ করা হয়েছে।

বিষয়:গ্রেপ্তার পুলিশের অভিযানে সারাদেশে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…