অপরাধ

অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জনসহ গ্রেপ্তার ১৪৯৩

অপারেশন ডেভিল হান্টে ৫৮৫ জনসহ গ্রেপ্তার ১৪৯৩
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের আওতায় ৫৮৫ জনসহ মোট এক হাজার ৪৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯০৮ জনকে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় বিদেশী পিস্তল একটি, দেশীয় তৈরি এলজি একটি, ম্যাগজিন একটি, গুলি ১০ রাউন্ড, গুলির খোসা ৪৭ রাউন্ড, কার্তুজ তিনটি, লোহার দা একটি ও চাকু/ছোরা/সুইচ গিায়ার ৬টি উদ্ধার করা হয়েছে।

বিষয়:অপারেশন ডেভিল হান্ট গ্রেপ্তার পুলিশ সদরদপ্তর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…