চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে নদীতে ভারতীয় বাস পড়ে ১৪ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নদীতে ভারতীয় বাস ডুবে নিহত ১৪, উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নেপালের মারস্যাংদি নদীতে ভারতের বাস একটি বাস ছিটকে পড়ে ১৪ জন যাত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ ২৩ আগস্ট শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় মারস্যাংদি নদীতে পড়ে যায় বাসটি। ভারতের উত্তর প্রদেশ থেকে ৪০ জন যাত্রী নিয়ে পোখারা হয়ে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এখনও পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি মারস্যাংদি নদীর তীরেই পড়ে রয়েছে। অন্তত ১০ জন যাত্রীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। বাসের ৪০ জন যাত্রীই ভারতীয় পর্যটক।

৪৫ জন সশস্ত্র পুলিশ কর্মীদের একটি দল ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে কাজ করছে। ঘটনাস্থলে রাবারের ডিঙি নিয়ে নদীতে উদ্ধারকাজে নেমেছেন উদ্ধারকারীরা। বর্ষায় উত্তাল নদীর তীরে উল্টে পড়ে আছে বাসটি।

গত দুই মাসে নেপালের বিভিন্ন স্থানে অবিরাম বর্ষণ, ধস ও বন্যায় প্রায় ২০০ জনের মৃ্ত্যু হয়েছে এবং ৫০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত মাসে, ধসের জেরে মধ্য নেপালের ত্রিশূলী নদীতে ভেসে গিয়েছিল দুটি যাত্রীবাহী বাস।

৭ ভারতীয়সহ বাসদুটিতে ৬৫ জন যাত্রী ছিলেন। পরে ৫ ভারতীয়র লাশ উদ্ধার করা হয়েছিল। এখন পর্যন্ত ওই বাস দুটির কোন সন্ধান পাওয়া যায়নি। ভেসে যাওয়া বেশ কয়েকজন যাত্রীরও সন্ধান পাওয়া যায়নি।

ট্যাগ: নেপালবাস দূর্ঘটনাভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিফটি করে ফিরে গেলেন মুমিনুল

পরবর্তী

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন ত্রাণ তহবিলে দিলেন সেনা সদস্যরা

পরবর্তী
বন্যার্তদের সাহায্য করতে সেনা সদস্যরা ত্রাণ বিতরণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন ত্রাণ তহবিলে দিলেন সেনা সদস্যরা

বন্যার পানিতে ডুবে গেছে শহরের রাস্তাঘাট, মানুষ জীবন বাঁচানোর চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ বন্যার কবলে দেশের ১১ জেলা

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT