মালিতে বাস দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু, আহত ২৯

মালিতে বাস দুর্ঘটনায় নিহত ১৪ ও আহত ২৯, উদ্ধারকাজ ও আহতদের চিকিৎসা চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২৯ জন।
মালির পরিবহন মন্ত্রণালয়ের বারাত দিয়ে দ্য সুদান টাইমস জানিয়েছে, গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার মালির রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মন্ত্রণালয় জানায়, বাসটি ফানা থেকে বামাকোর উদ্দেশ্যে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ব্যাপারে তদন্ত চলছে।
পশ্চিম আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানো।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






