বাংলাদেশ

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১,৩০৫

আটক ব্যক্তির হাতের কব্জিতে হাতকড়া পরানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আটক ব্যক্তির হাতের কব্জিতে হাতকড়া পরানো, পুলিশি গ্রেপ্তারি দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট এক হাজার ৩০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৮৪০জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৬৫ জন রয়েছে।

বুধবার (২ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্য জানান।

ইনামুল হক সাগর বলেন, এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়েছে।

বিষয়:গ্রেপ্তার গ্রেপ্তার ১ পুলিশের বিশেষ অভিযান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…