স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে ডেঙ্গুতে এটি সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এছাড়াও হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৩ জন। এদের মধ্যে ঢাকায় ৭৭৯ জন এবং ঢাকার বাইরে ৭৫৪ জন ভর্তি হয়েছেন।

মঙ্গলবার ১৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ হাজার ৫৬৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি তিন হাজার ৪৪৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী দু’হাজার ১২৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২৪ হাজার জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৭ জনের। এছাড়া ডেঙ্গু আক্রান্ত ১৮ হাজার ৩০৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিষয়:ডেঙ্গু ২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…