আন্তর্জাতিক

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষে ১৩ জন নিহত

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

ইকুয়েডরের কারাগারে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনী র‍্যাপিড অ্যাকশন টিমের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইকুয়েডরের কুখ্যাত বেলাভিস্তা কারাগারে নতুন করে সংঘর্ষে ১৩ বন্দী নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

রাজধানী কিইটো থেকে ৮০ কিলোমিটার দূরে সোমবার এই কারাগারে সর্বশেষ এই সংঘর্ষ হয়। এর আগে মে মাসে অপর এক সংঘর্ষে ৪৪ কারাবন্দী নিহত হয়েছিল।

দেশটির কারা কর্তৃপক্ষ এসএনএআই টুইটারে জানান, দুর্ভাগ্যবশত এই সংঘর্ষে ১৩ বন্দী নিহত ও দুইজন আহত হয়েছে।

কর্তৃপক্ষ আরো জানিয়েছে, সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় কারা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
মে মাসের দাঙ্গাকালে প্রায় ২২০ জন বন্দী পালিয়ে গিয়েছিল। পরে এদের অধিকাংশকেই পুনরায় আটক করা হয়।

ইকুয়েডরের কারাগারগুলোতে ভয়ংকর দাঙ্গা খুবই সাধারণ ঘটনা। এখানে মাদক চক্রগুলো চোরাচালানির রুট নিয়ন্ত্রণে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে।

বিষয়:ইকুয়েডর কারাগার সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…