আন্তর্জাতিক

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬ সেনাসহ নিহত ১২

পাকিস্তানে সেনা সংঘর্ষের পর ধ্বংসাবশেষ ও সেনা সদস্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে সেনা সংঘর্ষের পর ধ্বংসাবশেষ ও সেনা সদস্যের ছবি, যেখানে সংঘর্ষের স্থানটি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাকিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় সেনাসহ নিহত হয়েছে ১২ জন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশটির উত্তর ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম ডন’র এক প্রতিবেদনে বলা হয়, নিহত সেনারা হলেন- লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকত, ল্যান্সনায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্সনায়েক ইউসুফ আলী, ল্যান্সনায়েক শহীদ উল্লাহ, ল্যান্সনায়েক আখতার জামান ও সিপাহি জামিল আহমেদ।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের সীমান্তবর্তী জেলাটিতে শুক্রবার গভীর রাতে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলি শৌকতের নেতৃত্বাধীন একটি সেনাদলের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে শৌকতসহ আরও পাঁচ সেনা নিহত হন।

বিষয়:নিহত ১২ পাকিস্তান সংঘর্ষ সন্ত্রাসী সেনাবাহিনী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…