চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেনীতে জামায়াতের বৈঠক থেকে ককটেলসহ ১০ নেতাকর্মী আটক

রবিউল হক রবি রবিউল হক রবি
৫:৩৪ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
জনপদ, ফেনী
A A

ফেনীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর ১০ জন নেতাকর্মীসহ বিভিন্ন ধরণের বই, লিফলেট, ব্যানার, কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিনসহ ককটেল জব্দ করেছে ফেনী মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন এ তথ্য জানান।

আটককৃতরা হলেন,  মোহাম্মদ শফিউল্লাহ (৫৩), মোস্তফা আজিম (৪০), মোহাম্মদ শাহ আলম (৪৮), মনির হোসেন (৪১), আবু তাহের (৫৪), আব্দুল মোতালেব (৩৮), মো. সালাউদ্দিন (৩২), আলমগীর (৪০), আব্দুল মতিন (৪৪), জাকির হোসে (৩৫)।

পুলিশ জানায়, ফেনী শহরের জামায়াত ইসলামী দল বাংলাদেশ ফেনী জেলা শাখার অফিস কক্ষে কতিপয় মিটিং করছিল। সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে  ফেনী মডেল থানা ও ডিবি পুলিশের অভিযানে ১০ জন জামায়াত নেতাকর্মীকে  আটক করা হয় এবং অফিস হতে বিভিন্ন কাজে ব্যবহৃত বই, লিফলেট, ব্যানার, পোষ্টার, কম্পিউটার, ল্যাপটপ, ফটোকপি মেশিন, স্ক্যানার, ৫টি মোটরসাইকেলসহ ককটেল জব্দ করা হয়েছে।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছিলেন। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার শামসুদ্দীন জানান, সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। সেখান থেকে তাদের আটক করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জামায়াতনেতাকর্মী আটক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার ১২০

পরবর্তী

সিনেমা হল বাঁচাতে আমদানি ছবির পক্ষে রিয়াজ

পরবর্তী

সিনেমা হল বাঁচাতে আমদানি ছবির পক্ষে রিয়াজ

পেঁয়াজ যেভাবে ফিলিপাইনে বিলাসি পণ্য হয়ে উঠেছে

সর্বশেষ

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান, সম্পদ জব্দ

জুলাই ২০, ২০২৬

মেসির চোখে জল, অমিতাভ বচ্চনের হৃদয়ছোঁয়া বার্তা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT