চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করল যুবক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পুলিশের সদস্যরা শহরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক অশান্তির জেরে দক্ষিণ-পূর্ব ইরানে একজন যুবক তার বাবা, দাদাসহ পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দক্ষিণ-পূর্ব ইরানের কেরমান প্রদেশের একটি গ্রামে গত শনিবার এই ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী ওই অভিযুক্ত যুবক পরে পুলিশের গুলিতে নিহত হন। হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করেনি স্থানীয় পুলিশ-প্রশাসন।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেরমান প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি জানিয়েছেন, হামলাকারীর পরিবারের মধ্যে গত কয়েক দিন ধরেই ঝামেলা চলছিল। পরে রাগের মাথায় বাবা, দাদাসহ পরিবারের ১২ জনকে গুলি করে হত্যা করেন ওই যুবক।

পুলিশ জানিয়েছে, কেরমান প্রদেশের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায়। সে সময় অভিযুক্তের হাতে বন্দুক ছিল। পুলিশ বারবার তাকে আত্মসমর্পণ করার আহ্বান জানায়। কিন্তু তিনি আত্মসমর্পণ না করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে নিরস্ত্র করতে পাল্টা গুলি চালালে নিহত হন ওই যুবক। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক অ্যাসল্ট রাইফেল দিয়ে হামলা চালিয়েছিলেন।

ইরানে এই গণহত্যার ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে। সে দেশে এমনিতেই গণহত্যার ঘটনা বিরল। ২০২২ সালে এক ব্যক্তিকে কাজ থেকে বরখাস্ত করা হলে অফিসের মধ্যেই পর পর গুলি চালান তিনি। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিপারিবারিক অশান্তিপুলিশযুবকহত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT