বাংলাদেশ

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: বাংলাদেশ থেকে গেল ১১ টন সামগ্রী

বাংলাদেশ সরকারের লোগো, কেন্দ্রে বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সরকারের অফিসিয়াল লোগো, কেন্দ্রে বাংলাদেশের মানচিত্রসহ সবুজ ও লাল রঙে ডিজাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ওষুধ, সোয়েটার, ড্রাই কেক, বিস্কুট, কম্বল, তাবুসহ ১১ টন সামগ্রী পাঠিয়ে মানবিক সহায়তা করেছে বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়। বিমান বাহিনীর কার্গো জাহাজের মাধ্যমে এসব ত্রাণসামগ্রী শুক্রবার রাত সাড়ে দশটায় সিরিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে ৪২৮ প্যাকেট ড্রাই কেক (১১১০ কেজি), ৩৪৭ প্যাকেট ডাইজেস্টিভ বিস্কিট (৫৫৬ কেজি), ২৩ প্যাকেট কম্বল (১৩৮০ কেজি), ১০২ প্যাকেট তাবু (৪৪২৩ কেজি), ৪৪ প্যাকেট ঔষধ (৯৮০ কেজি) এবং ১৭০ প্যাকেট সোয়েটার (১৩০০ কেজি) রয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ার সীমান্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। বিধ্বংসী এ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। শুধু তুরস্কেই এ পর্যন্ত মারা গেছেন ১৭ হাজার ৬৭৪ জন।

অন্যদিকে, সিরিয়ায় কমপক্ষে ৩ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপে চাপা পড়া লোকজনকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

বাংলাদেশ থেকেও সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সম্মিলিত একটি উদ্ধারকারী দল তুরস্কে সেখানে কাজ করছে। তারা ইতোমধ্যে এক কিশোরীকে ধ্বংসস্তুপ থেকে জীবিত এবং একাধিক মরদেহ উদ্ধার করেছে।

বিষয়:তুরস্ক-সিরিয়া ত্রাণ সামগ্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকার সিরিয়ায় ভূমিকম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…