সাভারের আশুলিয়ার গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।
চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের বেশিরভাগের অবস্থা গুরুতর। এদের মধ্যে একজনের শরীরের ৯৯ ও আরেক ৯৫ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে সহ ৪ জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স ৩ মাসের ।
সাভারের আশুলিয়ার গুমাইল এলাকায় পরিবার নিয়ে থাকতেন মো. সুমন। শবে বরাত উপলক্ষে মা ও তার ভাই সোহেলের পরিবার সেখানে বেড়াতে আসেন। রাতে পিঠা তৈরির সময় গ্যাসের লিকেজ থেকে বিষ্ফোরণ ঘটে।
এতে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাদের আনা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে।








