চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবুল্লাহর হামলায় ১১ ইসরায়েলি সেনা আহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় হিজবুল্লাহর হামলায় ১০ থেকে ১১ জন ইসরায়েলি সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

মঙ্গলবার ১৪ এপ্রিল আল জাজিরা ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানায়, সোমবার রাতে ড্রোন হামলায় ১১ সেনা আহত হন। তবে টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে আহতের সংখ্যা ১০ জন উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহ-এর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে এসব সেনা আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, একজনের অবস্থা মাঝারি এবং বাকিরা সামান্য আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, প্যারাট্রুপার ব্রিগেডের আহত সদস্যদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিনত জেবেইল শহরটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক দিনগুলোতে এলাকাটি ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলের সামরিক বাহিনীড্রোন হামলাদক্ষিণ লেবাননবিনত জেবেইল এলাকাহিজবুল্লাহর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

উখিয়ায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

আগস্ট ৬, ২০২৬

মঞ্চে হাসানকে বোতল নিক্ষেপ, ক্ষোভে ফুঁসলেন প্রিন্স মাহমুদ

আগস্ট ৬, ২০২৬

নেইমারকে নিয়ে কড়া সমালোচনা সান্তোসের প্রতিপক্ষ দলের সভাপতি

আগস্ট ৬, ২০২৬

‘ককরোচ জনতা পার্টির’ নতুন কর্মসূচি ঘোষণা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT