অপরাধ

পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১১

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে, চ্যানেল আই অনলাইন লোগোসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, ইয়াসিন, রায়হান, পারভেজ, আহাম্মেদ সাদমান, সাজিদ, আলামিন, ইমন, কাশেম,  মাহমুদ হাসান স্বাধীন, মিঠু ও শাকিল।

শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযান মোহাম্মদপুর থানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…