চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দাবানলে পুড়ে ছাই ১০ লাখ একর বন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে ১০ লাখ একর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। এতে মারা গেছেন অন্তত ২ জন। ভয়াবহ আগুন মোকাবেলায় হিমশিম খাচ্ছে স্থানীয় জরুরি সেবা সংস্থাগুলো।

টেক্সাস ফরেস্ট সার্ভিস জানিয়েছে, রাজ্যের উত্তরাঞ্চলজুড়ে পাঁচটি বড় দাবানল জ্বলছে। শুষ্ক আবহাওয়া এবং প্রচণ্ড বাতাস আগুন আরও বাড়িয়ে দিচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, সবচেয়ে বড় স্মোকহাউস ক্রিক দাবানলটি শুরু হয় গত সোমবার। বৃহস্পতিবার বরফ পড়ায় আগুনের তীব্রতা কিছুটা কমে। তবে ওই দাবানল বিপজ্জনক ও তা অনিয়ন্ত্রিত বলেও জানানো হয়েছে। এটি রেকর্ড ১০ লাখ ৭৫ হাজার একরজুড়ে ছড়িয়ে পড়েছে এবং এর মাত্র তিন শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পরিদর্শনকালে প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, টেক্সাসে অন্তত ৫০০ জন ফেডারেল কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আবহাওয়ার এল নিনো দশার কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: টেক্সাস ফরেস্ট সার্ভিসদাবানলপ্রেসিডেন্ট জো বাইডেনযুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT