স্পেনে বাড়ি কিনতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের বাসিন্দাদের দিতে হবে ১০০ শতাংশ পর্যন্ত ট্যাক্স। স্পেন বাড়ি কেনা বিষয়ে নতুন এই ট্যাক্স আরোপ করার পরিকল্পনা করছে।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছিলেন, দেশের আবাসন জরুরি অবস্থা মেটাতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, ইইউ বহির্ভূত বাসিন্দারা ২০২৩ সালে স্পেনে ২৭ হাজারটি সম্পত্তি কিনেছেন। তবে এতে বসবাস করার জন্য নয় বরং ভাড়া দিয়ে অতিরিক্ত অর্থ উপার্জনের উদ্দেশ্যে।
স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, এই বৈষম্য কমাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ট্যাক্স কীভাবে কাজ করবে, সে সম্পর্কে বিশদ বিবরণ দেননি।







