চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি সপ্তাহের দশ ছবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

অনলাইনে এই সপ্তাহে কী ছবি দেখবেন ভাবছেন? চিন্তা নেই, নেটফ্লিক্স, অ্যামাজন, জিফাইভসহ বেশকিছু প্লাটফর্মে আছে বেশ কয়েকটি নতুন কনটেন্ট! জেনে নিন সেগুলো সম্পর্কে:

উদানিপিরাপ্পে (অ্যামাজন প্রাইম ভিডিও): পারিবারিক গল্পের ছবি। ভাই-বোনের গল্প দেখানো হয়েছে ছবিতে। অভিনয়ে আছেন জ্যোতিকা, শশীকুমার, সামুথিরাকানি, কালাইয়ারাশন এবং সূরি।

রাশমি রকেট (জিফাইভ): ‘রাশমি রকেট’ সিনেমাটিতে রাশমি নামের একজন গুজরাটি দৌড়বিদের চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু। স্পোর্টস-ড্রামা ঘরানার এই সিনেমা পরিচালনা করছেন আকর্ষ খুরানা। এই সময়ের প্রতীক্ষিত সিনেমাগুলোর এটি একটি।

বনি: শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে থ্রিলারধর্মী গল্প ‘বনি’ -র পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে মূখ্য চরিত্রে পরমব্রত ছাড়াও রয়েছেন কোয়েল মল্লিক। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত, কাঞ্চন মল্লিক, জাকারি কফিন। মূলত কল্পবিজ্ঞানকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই ছবি।

লিটল থিংস সিজন ফোর (নেটফ্লিক্স): ধ্রুব ও কাব্য নামের দুজন প্রাপ্তবয়স্কের জীবনের নানা ঘটনা নিয়ে এই সিরিজ। কাব্য-এর চরিত্রে রয়েছেন মিথিলা পালকার এবং ধ্রুব-এর চরিত্রে আছেন ধ্রুব সেহগাল।

ভেনম: লেট দেয়ার বি কার্নেজ: ২০১৮ সালের ‘ভেনম’ এর সিকুয়েল এটি। অ্যান্ডি সের্কিসের পরিচালনায় সিনেমাটিতে টম হার্ডি ছাড়াও অভিনয় করেছেন উডি হ্যারেলসন, মিশেল উইলিয়ামস, রিড স্কট ও নায়মি হ্যারিস।

তাব্বর (সনি লাইভ): একজন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবলের কাহিনী নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজটি। একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে পরিবারকে আগলে রাখতে দেখা যায় তাকে। পাঞ্জাবের গ্রামের ঘটনা নিয়ে তৈরি এই থ্রিলার সিরিজটিতে অভিনয় করেছেন পবন মালহোত্রা, সুপ্রিয়া পাঠক, গগন অরোরা, পরমবীর চিমা, কানোয়ালজিৎ সিং এবং রণবীর সুরে।

Reneta

সনক (ডিজনি প্লাস হটস্টার): বিবন নামের এক ব্যক্তিকে তার ভালোবাসার মানুষ বংশিকাকে বাঁচিয়ে রাখার সংগ্রাম করতে দেখা গেছে এই ছবিতে। বংশিকা হৃদপিণ্ডের জটিল রোগে আক্রান্ত। ঘটনা আরও জটিল হয়ে যায় যখন হাসপাতালে সন্ত্রাসীরা আমলা করে এবং সবাইকে জিম্মি করে।

সরদার উধাম (অ্যামাজন প্রাইম ভিডিও): সরদার উধাম সিং একটি জীবনীভিত্তিক চলচ্চিত্র। পরিচালনা করেছেন সুজিত সরকার। চলচ্চিত্রটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ভিকি কৌশল।

ইজি এ (নেটফ্লিক্স): ২০১০ সালের এই ছবি এখন দেখা যাচ্ছে নেটফ্লিক্সে। ১৮৫০ সালের উপন্যাস ‘দ্য স্কারলেট লেটার’ অবলম্বনে তৈরি এই টিন ড্রামায় অভিনয় করেছেন এমা স্টোন।

বড়ভেলপু (অ্যামাজন প্রাইম ভিডিও): ক্লাসিক সিনেমা দেখতে চাইলে এই ছবিটি দেখে ফেলতে পারেন। মোহনলালের এই ছবিতে রাজনীতির গল্প তুলে ধরা হয়েছে হাস্যরসের মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অঞ্জন দত্তঅভিনয়কাঞ্চন মল্লিকবনিবলিউডভেনমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT