শিক্ষা

১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে যে বার্তা দিলেন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রীর বক্তব্যের সময় সাংবাদিকরা ও স্থানীয় মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিমন্ত্রী ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ বিষয়ে বক্তব্য দিচ্ছেন, পাশে রয়েছেন সাংবাদিক ও স্থানীয় মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী তিন মাসের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

রুমানা আলী বলেন, শিক্ষার মান উন্নয়নে এবং নতুন কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি। তিন মাসের মধ্যে এই বড় নিয়োগের কারণ, শিক্ষকদের যে পদগুলো শুন্য রয়েছে সেগুলো পূরণ করা। এছাড়াও আগামীতে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে আরও ভালো ফলাফল আশা করছেন প্রতিমন্ত্রী।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ফরহাদ হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…