অর্থনীতি

নগদ পেমেন্টে বিমানের টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

নগদ লোগো, ড্যাশবোর্ডের ডিজিটাল লেনদেনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

নগদের লোগো, যা ড্যাশবোর্ডের ডিজিটাল লেনদেনের প্রতিনিধিত্ব করে, বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সার্ভিস।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে প্রোমোকোড ব্যবহার করে এয়ার টিকিট কিনে নগদ এ পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন ১০ শতাংশ ডিসকাউন্ট।

এয়ার টিকিটে ডিসকাউন্ট পেলে ট্যুর ও ট্রাভেল হবে বেশি লাভে। তাইতো ভাষার এই মাসে, এয়ার টিকিটে গ্রাহকদের বেশি লাভ দিতে নগদ নিয়ে এসেছে দারুণ ডিসকাউন্ট অফার।

এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে প্রোমোকোড (BGEKUSH10) ব্যবহার করে এয়ার টিকিট কিনে, নগদ এ পেমেন্ট করলে মূল ভাড়া থেকে গ্রাহকেরা পাচ্ছেন ১০ শতাংশ ডিসকাউন্ট।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অফার আগামী ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত চলবে। অভ্যন্তরীণ ও বৈদেশিক সকল পর্যায়ের যাত্রীরা এই অফার উপভোগ করতে পারবেন।

নগদের এই ছাড়ের বিষয়ে নগদের চিফ কমার্সিয়াল অফিসার (সিসিও) মো. সিহাবউদ্দিন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা দেশের পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে এই অফার দিতে পেরে আনন্দিত। আমাদের সকল গ্রাহকের আর্থিক সাশ্রয় হবে এই অফারের মাধ্যমে। আমরা চাই দেশের মানুষ ডিজিটাল লাইফস্টাইলে অভ্যস্ত হোক এবং দেশের উন্নয়নে সবাই ভূমিকা রাখুক।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে গ্রাহকেরা এই ছাড় উপভোগে করতে পারবেন। ওয়ানওয়ে, রিটার্ন ও মাল্টিসিটি যে কোনো টিকিটের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে।

এছাড়াও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে জমজমাট অফার দিচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। বিভিন্ন মার্চেন্ট থেকে কেনাকাটা করলে গ্রাহকেরা পাচ্ছেন সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক।

এছাড়া প্রতিদিন সর্বোচ্চ টাকার কেনাকাটা করা গ্রাহক পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমানের কাপল টিকিট।

বিষয়:ডিসকাউন্ট নগদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…