চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোরগ নিয়ে সংঘর্ষে ১০ জন আহত

এম এ সালাম এম এ সালাম
৩:৫৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২৩
জনপদ, মৌলভীবাজার
A A

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক প্রতিবেশীর মোরগ আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়া নিয়ে ঘটা সংঘর্ষে নারীসহ ১০জন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার ২৯ আগস্ট বিকেল ৩টায় রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের রক্তা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার রক্তা গ্রামের মাছাদ মিয়ার বাড়ির মোরগ প্রতিবেশী মিনা বেগমের বাড়ির আঙিনায় যায়। এ সময় মিনা বেগম মোরগকে তাড়া করেন। বিষয়টি নিয়ে মাছাদ মিয়ার বাড়ির নারীদের সঙ্গে মিনা বেগমের বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে মিনা বেগম, এরাব আলী ও মাছাদ মিয়া মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত মিনা বেগমের নাতনি সাজিনা বেগম বলেন, বারবার প্রতিবেশীর বাড়ির মোরগ আমাদের উঠানে এসে অতিষ্ট করে তুলে। আমার দাদি মোরগকে তাড়া করে মোরগের মালিককে আটকে রাখতে বলেন। হঠাৎ মাছাদ মিয়ার বাড়ির লোকেরা লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।

আহত মাছাদ মিয়া বলেন, মোরগ আমাদের নয়। মিনা বেগম মোরগ তাড়া করে এসে আমাদের জিজ্ঞাসা না করে অকথ্য ভাষায় গালিগালাজ করে হামলা চালান।

Reneta

রাজনগর থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোরগমৌলভীবাজারসংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্মের ৮ম সভা অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসচালকের বাড়িতে ২৮ কোটি রুপি নগদ উদ্ধার, টাকা গুনতে বিকল ৫টি মেশিন

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬

জিয়া হ\ত্যা ও সেনা বিদ্রোহের মামলার খসড়া তৈরি করেছিল তৎকালীন ডিজিএফআই

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT