আন্তর্জাতিক

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

বন্যার পানিতে ভাসমান বাঁশের সেতু দিয়ে চলাচল করছে স্থানীয় মানুষজন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামে বন্যার কারণে পানিতে ডুবে গেছে গ্রাম, স্থানীয় মানুষজন বাঁশের সেতু দিয়ে চলাচল করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের আসামে বন্যায় বিগত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ‘আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি’ (এএসডিএমএ)। এর মধ্যে চারজন শিশুও রয়েছে বলা জানানো হয়েছে।

এতে গত দুদিনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১ জনে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলেও স্থানীয় প্রশাসন জানিয়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শিবসাগর, চরাইদেও, ধেমাজি, জোড়হাট। পাশাপাশি ডিব্রুগড়, কামরূপ, তিনসুকিয়া, লখিমপুরসহ একাধিক জায়গায় স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে এএসডিএমএ-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

বন্যায় ৯৩৯টা গ্রাম ঢুবে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমিও।

ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও স্থানীয় প্রশাসন একত্রে উদ্ধারের কাজে হাত লাগিয়েছে। আসামে বন্যার কারণে বহু ট্রেন বাতিল করা হয়েছে বা তার পথ পরিবর্তন করা হয়েছে।

বিষয়:বন্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…